• Perpeti High School - Slide
আইডি কার্ড ও SMS
MD SAFI ULLAH , HEAD MASTER

মো: ছফি উল্লাহ্

প্রধান শিক্ষক, পেরপেটি উচ্চ বিদ্যালয়

পেরপেটি উচ্চ বিদ্যালয় ওয়েবসাইট চালু করে সরকারের ডিজিটালাইজেশন কার্যক্রমে অন্তর্ভুক্ত হয়েছে। এই ওয়েবসাইটে বিদ্যালয়ের প্রয়োজনীয় তথ্য ও উপাত্ত সংরক্ষিত থাকবে, যা তথ্য অধিকার নিশ্চিত করবে এবং সবার জন্য সহজলভ্য হবে।

আমরা বিশ্বাস করি, ইনফরমেশন হাইওয়েতে সংযুক্ত হতে হলে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তথ্য প্রযুক্তির যথাযথ ব্যবহারের মাধ্যমে বিভিন্ন সরকারি দপ্তর, পরিদপ্তর ও অধিদপ্তরের কার্যক্রমে স্বচ্ছতা, গতিশীলতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। এর ফলে সেবার মান উন্নত হবে —এটাই আমাদের দৃঢ় বিশ্বাস।

পরিশেষে, পেরপেটি উচ্চ বিদ্যালয়ের ওয়েবসাইটের সফলতা এবং এর সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হোক—এই প্রত্যাশা ব্যক্ত করছি।

মোঃ ছফি উল্লাহ্
প্রধান শিক্ষক
পেরপেটি উচ্চ বিদ্যালয়, বরুড়া, কুমিল্লা।